বিএনপি প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায়: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিদ্যুত্, গ্যাস ও পানি সংকট নিরসনের দাবিতে আন্দোলন করতে গেলে সরকার বলে বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর পাঁয়তারা করছে। সরকার জানে না যুদ্ধাপরাধী কাকে বলে। কিন্তু তাদের জানা উচিত, বিএনপিও প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায়। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার পতনের আন্দোলন করে যাবে বলেও তিনি জানান।গয়েশ্বর চন্দ্র রায় গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানান।