বিএনপি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে: আইন প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ নয়, বিএনপিই আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।’গতকাল শনিবার রাতে কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা পূজামণ্ডপ পরির্দশনকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘সুপ্রিমকোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন আহ্বান করেছেন, আমরা যাতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করি। আমি তাঁর বক্তব্যের উত্তরে বলতে চাই, খালেদা জিয়াকে তাঁর অবৈধ বাড়ি ছাড়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনিই অবৈধভাবে রাজনৈতিক ফায়াদ লোটার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ কখনো এ রকম জঘন্য কাজ করতে যায়নি।’ তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানান।