বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে এজেন্ডা-বহির্ভূত কথা বলেছে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে এজেন্ডার বাইরের বিষয় নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রপতির এজেন্ডা ছিল নির্বাচন কমিশন গঠন। অথচ তারা নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেনি। তারা আলোচনা করেছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে। আপনারা এজেন্ডার বাইরে গিয়ে আলোচনা করবেন কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা এজেন্ডার বাইরের কোনো বিষয় নিয়ে আলোচনায় যাব না।’আজ বুধবার সংসদের মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষ হত্যার মূল নায়ক ছিলেন তিনি। তাদের একটা আত্মবিলাসী ভাব ছিল যে, কেউ তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। তাদের এ অহমিকার বিলাপ হয়েছে। আমরা আশা করি, এ বিচার দ্রুত শেষ হবে। আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষের আগেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে।’রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নাম সাংবাদিকদের জানিয়েছেন সৈয়দ আশরাফ। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, হাছান মাহমুদ, মহীউদ্দীন খান আলমগীর, ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ, শেখ সেলিম, আমির হোসেন আমু, আবদুল জলিল, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম ও সৈয়দ আশরাফুল ইসলাম।