বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে : কামরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ময়নাতদন্তে আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যু অস্বাভাবিক বলে প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে আইন প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি বলেন, বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। কামরুল ইসলাম বলেন, ময়নাতদন্ত করে আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় কোনো ধরনের অস্বাভাবিকতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২৬ আগস্ট রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এম ইউ আহমেদ। তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেছেন পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে।