বিএনপি সংসদে যাবে কি না সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের চলতি অধিবেশনে বিএনপি যোগ দেবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত ছাড়াই দলটির স্থায়ী কমিটির দুই দিনের বৈঠক গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্তের ওপরই বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে।চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্যই সংসদে যাওয়ার পক্ষে ছিলেন। তাঁরা চেয়ারপারসনকে এ ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার খালেদা জিয়ার ওপর ছেড়ে দিয়েছেন তাঁরা।এর আগে গত মঙ্গলবারও স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই দিনও এ ব্যাপারে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক মুলতবি করা হয়।খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৫ জনই গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটির তিন সদস্য দেশের বাইরে এবং একজন কারাগারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়, চাঁদপুর আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী দেবে। ওই আসনে সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে প্রার্থী করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া জোট সরকারের কথিত ব্যর্থতার চিত্র তুলে ধরে একটি লিফলেট ছাপানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিএনপি সরকারের শাসনামলের সঙ্গে বিভিন্ন খাতে বর্তমান সরকারের ‘ব্যর্থতার’ তুলনামূলক চিত্র তুলে ধরা হবে।