বিএনপি-সমর্থকেরা ১১টি পদে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) সভাপতি, সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১১টিতে এগিয়ে রয়েছে। বাকি তিনটি পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটায় প্রাপ্ত সর্বশেষ ফলাফলে এ তথ্য জানা গেছে।গতকাল রাতে ভোট গণনা শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক পদে এম বদরুদ্দোজা, কোষাধ্যক্ষ পদে ফাহিমা নাসরিনসহ ১১টি পদের প্রার্থীরা এগিয়ে ছিলেন।একটি সহসভাপতি, সহসম্পাদক ও একটি সদস্য পদে এগিয়ে ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে এস এম আবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৬ প্রার্থী। এর আগে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের (২০১১-১২) ভোট গ্রহণ শেষ হয়। গতকাল ভোট গ্রহণের দ্বিতীয় দিনে এক হাজার ১০৩ ভোট পড়ে। এ নিয়ে দুই দিনে ভোট পড়ে দুই হাজার ৮৫টি। ভোটারের সংখ্যা ছিল দুই হাজার ৩১৮।রাত ১০টায় যোগাযোগ করা হলে নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুনর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘পাঁচ মিনিট আগে ভোট গণনা শুরু হয়েছে।’এবারও আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের প্রার্থীরাই মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ল-ইয়ার্স ফোরাম (আইএলএফ) থেকে পাঁচজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।এ ছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে জাকির হোসেন এবং আইএলএফ থেকে সম্পাদক পদে মো. শাহজাহান অংশ নেন। ফলাফল জানতে লগইন করুন: www.prothom-alo.com