চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮টি পৌরসভায় আজ ভোট গ্রহণ হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। এখন চলছে ভোট গণনা।শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন ২১টিতে ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ১১টি এবং অন্যান্য ৫টিতে জয়ী হয়েছেন।চাঁদপুর: হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আবদুল মান্নান খান। তাঁর ভোট ১৬ হাজার ৫০২টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গাজী মাঈনুদ্দিন পেয়েছেন ১০ হাজার ৬৮ ভোট।শাহরাস্তি পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল চার হাজার ৫৯২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশারফ হোসেন পাটোয়ারী পেয়েছেন তিন হাজার ৯৯৩ ভোট।মতলবে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এনামুল হক বাদল। তিনি পেয়েছেন ১২ হাজার ৫১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল ইসলাম নুরু পেয়েছেন সাত হাজার ৫৫৪ ভোট।কচুয়ায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির প্রধান। তিনি পেয়েছেন চার হাজার ৮০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আহসান হাবীব পেয়েছেন তিন হাজার ২৬ ভোট।ফরিদগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী মঞ্জিল হোসেন সাত হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী সফিকুল ইসলাম পাটওয়ারী পেয়েছেন পাঁচ হাজার ৮৪০ ভোট।মৌলভীবাজার: বড়লেখায় বিএনপি-সমর্থিত ফখরুল ইসলাম দুই হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর খিজির আহমদ পেয়েছেন দুই হাজার ৩৮৩ ভোট।কুলাউড়ায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত কামাল উদ্দিন আহমদ। তাঁর ভোট তিন হাজার ৮২১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী এনামুল ইসলাম পেয়েছেন তিন হাজার ১১৭ ভোট।কমলগঞ্জে বিএনপির আবু ইব্রাহিম জমশেদ তিন হাজার ৩৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বহিষ্কৃত আফসার সালেহ কেরামত নান্না পেয়েছেন এক হাজার ৭৫৮ ভোট।লক্ষ্মীপুর: রায়পুরে বিজয়ী হয়েছেন বিএনপির এ বি এম জিলানী। তিনি পেয়েছেন ছয় হাজার ২১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইসমাইল হোসেন পেয়েছেন তিন হাজার ৮১১ ভোট।রামগঞ্জে আওয়ামী লীগের বেলাল আহমেদ ১০ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোমান পাটওয়ারী পেয়েছেন পাঁচ হাজার ২৬৮ ভোট।রামগতিতে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী শাহেদ আহমদ। তিনি পেয়েছেন তিন হাজার ৯৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোসলেহ উদ্দিন খন্দকার পেয়েছেন দুই হাজার ৮৪৮ ভোট।লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আবু তাহের। তাঁর ভোট ২১ হাজার ২৪০টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসানুজ্জামান চৌধুরী পেয়েছেন নয় হাজার ৬০৬ ভোট।হবিগঞ্জ: মাধবপুরে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিরেন্দ্র লাল সাহা। তিনি পেয়েছেন তিন হাজার ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দুই হাজার ৯৪৪ ভোট।হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী জি কে গউছ। তিনি পেয়েছেন ১৬ হাজার ৫৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শরিফ উল্লাহ পেয়েছেন আট হাজার ৬৩৪ ভোট।শায়েস্তাগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির এম এস আহমেদ অলী। তাঁর ভোট ছয় হাজার ৮০৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুর রশিদ তালুকদার ইকবাল পেয়েছেন তিন হাজার ৩৮৩ ভোট। নবীগঞ্জে আওয়ামী লীগের মো. তোফাজ্জল ইসলাম চৌধুরী পাঁচ হাজার ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুস শহীদ পেয়েছেন পাঁচ হাজার ১১৩ ভোট।চুনারুঘাটে বিএনপির মোহাম্মদ আলী দুই হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আবু তাহের পেয়েছেন দুই হাজার ৮০১ ভোট।কুমিল্লা: চৌদ্দগ্রামে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মিজানুর রহমান। তিনি পেয়েছেন আট হাজার ৩৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী জি এম রব্বানী পেয়েছেন সাত হাজার ৭২ ভোট।দাউদকান্দিতে বিজয়ী হয়েছেন বিএনপির নাছির উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন নয় হাজার ৩৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহ আলম চৌধুরী পেয়েছেন আট হাজার ৯৬৮ ভোট।বরুড়ায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির মো. জসিম উদ্দিন। তিনি পেয়েছেন ১২ হাজার ৫৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আমির হোসেন পেয়েছেন আট হাজার ২৯৮ ভোট।চান্দিনায় মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপির মো. আলমগীর খান। তিনি পেয়েছেন ছয় হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. আবদুল মান্নান সরকার পেয়েছেন চার হাজার ৮০২ ভোট। হোমনায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হারুন মিয়া ছয় হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল জলিল পেয়েছেন পাঁচ হাজার ৭৬৬ ভোট।লাকসামে জয়ী হয়েছেন স্বতন্ত্র সমর্থিত প্রার্থী মো. মফিজুর রহমান। তিনি পেয়েছেন নয় হাজার ৭২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুভাষ বণিক পেয়েছেন সাত হাজার ৫৩৩ ভোট। খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী মো. রফিকুল আলম। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী ধীমান খীসা পেয়েছেন পাঁচ হাজার ৬৭০ ভোট।মাটিরাঙ্গায় বিএনপি-সমর্থিত আবু ইউসুফ চৌধুরী তিন হাজার ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী বাদশা মিয়া পেয়েছেন দুই হাজার ২০২ ভোট।বান্দরবান: বান্দরবানে বিজয়ী হয়েছেন বিএনপির জাভেদ রেজা। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী আইয়ুব চৌধুরী পেয়েছেন তিন ২৭০ ভোট।লামায় বিএনপির আমির হোসেন চার হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জহিরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ২২১ ভোট। নোয়াখালী: বসুরহাটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবদুল কাদের মির্জা। তাঁর ভোট সাত হাজার ২০৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামালউদ্দিন চৌধুরী পেয়েছেন চার হাজার ২৫০ ভোট। চাটখিলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি পেয়েছেন ছয় হাজার ১০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা কামাল পেয়েছেন পাঁচ হাজার ৬৩৫ ভোট।সিলেট: কানাইঘাট পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী লুত্ফুর রহমান। তিনি পেয়েছেন তিন হাজার ৪৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ওলি উল্লাহ পেয়েছেন দুই হাজার ৭০৮ ভোট।জকিগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. আনোয়ার হোসেন সোনা উল্ল¬াহ। তিনি পেয়েছেন দুই হাজার ৫৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবাল আহমদ তাপাদার পেয়েছেন দুই হাজার ৩৪৫ ভোট।সুনামগঞ্জ: জগন্নাথপুরে বিজয়ী হয়েছেন বিএনপির আক্তারুজ্জামান। তিনি পেয়েছেন সাত হাজার ৩১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল মনাফ পেয়েছেন তিন হাজার ৬৮০ ভোট।ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া পৌরসভায় বিএনপির এন এম হাসান খান চার হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাকজিল খলিফা পেয়েছেন তিন হাজার ৫১৪ ভোট।চট্টগ্রাম: বারইয়ারহাটে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আবু তাহের ভূঁইয়া। তিনি পেয়েছেন দুই হাজার ৫৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুদ্দীন লিটন পেয়েছেন এক হাজার ৫৭৬ ভোট।রাউজানে বিএনপির আবদুল্লাহ আল হাসান নয় হাজার ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দেবাশীষ পালিত পেয়েছেন আট হাজার ৬৯৬ ভোট। রাঙ্গুনিয়া মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের খলিলুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ছয় হাজার ৭৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমদাদুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ১৯৩ ভোট। সন্দ্বীপে আওয়ামী লীগের জাফর উল্ল্যাহ ১০ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন দুই হাজার ৩৫৬ ভোট।[সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।]