উত্তরাঞ্চলের দুই বিভাগ রাজশাহী ও রংপুরের ৭২টি পৌরসভায় আজ বুধবার পৌর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬টি পৌরসভার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ২২টি পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জিতেছেন ১৬টি পৌরসভায়। দুটি পৌরসভায় জাতীয় পার্টি (এরশাদ) ও তিনটি পৌরসভায় জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা তিনটি পৌরসভায় জয়ী হয়েছেন।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ভোট গ্রহণকে কেন্দ্র করে আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ কমিশনের কাছে আসেনি। তবে তীব্র শীতের কারণে ভোটার উপস্থিতি প্রত্যাশার থেকে কিছুটা কম ছিল। প্রধান বিরোধী দল বিএনপিও বলেছে, ভোট মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সর্বশেষ বেসরকারি ফলাফলরাজশাহী: ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রাজ্জাক পাঁচ হাজার ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম মোস্তফা পেয়েছেন তিন হাজার ৯৭৫ ভোট। তাহেরপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লাগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন তিন হাজার ৭৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু নঈম শামসুর রহমান পেয়েছেন তিন হাজার ৪৪৭ ভোট। আড়ানিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মিজানুর রহমান। তিনি পেয়েছেন চার হাজার ৩১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৮৫ ভোট।চাঁপাইনবাবগঞ্জ: নাচোলে বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী আবদুল মালেক চৌধুরী। তিনি পেয়েছেন দুই হাজার ৭৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান পেয়েছেন এক হাজার ৩৫০ ভোট।নাটোর: সদর পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপির এমদাদুল হক আল মামুন। তিনি পেয়েছেন ২০ হাজার ৬৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কামরুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৮০৬ ভোট। নলডাঙ্গায় বিএনপি-সমর্থিত প্রার্থী আব্বাস আলী তিন হাজার ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইয়াকুব আলী পেয়েছেন দুই হাজার ৮৯ ভোট। সিংড়ায় বিজয়ী হয়েছেন বিএনপির শামীম আল রাজি। তিনি পেয়েছেন নয় হাজার ২৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আসাদুজ্জামান পেয়েছেন সাত হাজার ৪৭২ ভোট। গুরুদাসপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা আট হাজার ৪১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমজাদ হোসেন পেয়েছেন পাঁচ হাজার ৬৩৫ ভোট। গোপালপুরে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল ইসলাম। তিনি পেয়েছেন চার হাজার ১০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৬১১ ভোট। বড়াইগ্রামে বিএনপি-সমর্থিত প্রার্থী ইসহাক আলী চার হাজার ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল হক পেয়েছেন তিন হাজার ৬৩৮ ভোট।জয়পুরহাট: আক্কেলপুরে ছয় হাজার ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রাথী মো. আলমগীর চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান পেয়েছেন চার হাজার ৮১২ ভোট। কালাইয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার দুই হাজার ৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনিছুর রহমান তালুকদার পেয়েছেন দুই হাজার ২৯৮ ভোট। পাঁচবিবিতে ৫৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের সামছুল আলম।সিরাজগঞ্জ: কাজীপুরে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত মো. আবদুস সালাম। তিনি পেয়েছেন দুই হাজার ৮৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. গোলাম মোস্তফা তালুকদার পেয়েছেন দুই হাজার ৪৫৪ ভোট।উল্লাপাড়ায় বিএনপির এম বেলাল হোসেন ১১ হাজার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লাগের মারুফ বিন হাবিব পেয়েছেন ১০ হাজার ৯৫২ ভোট। রায়গঞ্জে বিজয়ী হয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন সরকার আকন্দ। তিনি পেয়েছেন দুই হাজার ৫২৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নূর সাঈদ সরকার পেয়েছেন দুই হাজার ৪২৬ ভোট। শাহজাদপুরে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১৮ হাজার ২৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হালিমুল হক ১৪ হাজার ২৭৬ ভোট পেয়েছেন।নওগাঁ: নজিপুরে বিএনপির আনোয়ার হোসেন পাঁচ হাজার ২৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আওয়ামী লীগের মো. আমিনুল হক পেয়েছেন চার হাজার ৯৪৩ ভোট।বগুড়া: সান্তাহারে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু। তিনি পেয়েছেন নয় হাজার ৪৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম মোরশেদ পেয়েছেন ছয় হাজার ৮১০ ভোট। সারিয়াকান্দিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী টিপু সুলতান তিন হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হামিদ সরকার দুই হাজার ৮৩৪ ভোট পেয়েছেন। ধুনটে আওয়ামী লীগের এ জি এম বাদশা এক হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল এক হাজার ৪৮৯ ভোট পেয়েছেন। নন্দীগ্রামে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী সুশান্ত কুমার। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকি পেয়েছেন দুই হাজার ৬৮৬ ভোট। কাহালুতে দুই হাজার ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের হেলাল উদ্দিন কবিরাজ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী আবদুল মান্নান পেয়েছেন দুই হাজার ৩৬০ ভোট। গাবতলীতে বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মোরশেদ মিল্টন চার হাজার ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটততম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৯১৮ ভোট। শিবগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির মতিয়ার রহমান। তিনি পেয়েছেন সাত হাজার ৩২০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তৌহিদুর রহমান পেয়েছেন পাঁচ হাজার ৬৭৬ ভোট।পাবনা: সদরে বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুল হাসান ৩৬ হাজার ৬১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু ইসহাক শামীম পেয়েছেন ১৩ হাজার ৮৯৬ ভোট। ফরিদপুরে আওয়ামী লীগের খ ম কামরুজ্জামান তিন হাজার ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এনামুল হক পেয়েছেন দুই হাজার ৭৯৭ ভোট। সুজানগরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন। তিনি পেয়েছেন চার হাজার ৯১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কাশেম পেয়েছেন চার হাজার ৭৮৮ ভোট। চাটমোহরে তিন হাজার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির হাসাদুল ইসলাম। তাঁর নিকটতম আওয়ামী লীগের মির্জা রেজাউল করিম পেয়েছেন দুই হাজার ৬১৮ ভোট। সাঁথিয়ায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মিরাজুল ইসলাম আট হাজার ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী মোজাম্মেল হক পেয়েছেন ছয় হাজার ২০৫ ভোট।রংপুর: বদরগঞ্জে আওয়ামী লীগের উত্তম কুমার সাহা পাঁচ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আজিজুল হক পেয়েছেন তিন হাজার ১৭৫ ভোট। হারাগাছে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাদাকাত হোসেন ১১ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোনায়েম হোসেন পেয়েছেন আট হাজার ৩৮৫ ভোট।গাইবান্ধা: গোবিন্দগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি পেয়েছেন সাত হাজার ৪২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আহমেদ পেয়েছেন ছয় হাজার ৮২৯ ভোট। সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র নুরুন্নবী প্রামাণিক চার হাজার ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-সমর্থিত আবদুল মজিদ মণ্ডল পেয়েছেন দুই হাজার ৪৫ ভোট।লালমনিরহাট: সদর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ১৪ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজুর রহমান পেয়েছেন নয় হাজার ৭১৭ ভোট। পাটগ্রামে বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী বর্তমান মেয়র শমশের আলী তিন হাজার ৯৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা সালাউজ্জামান পেয়েছেন তিন হাজার ৯৫৪ ভোট।কুড়িগ্রাম: উলিপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল হামিদ সররকার। তিনি পেয়েছেন আট হাজার ৯৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. হায়দার আলী পেয়েছেন ছয় হাজার ৯৮১ ভোট। নাগেশ্বরীতে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী আবদুর রহমান সাত হাজার ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আবুল কাশেম সরকার পেয়েছেন সাত হাজার ১১০ ভোট।দিনাজপুর: ফুলবাড়ীতে সাত হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খনিবিরোধী আন্দোলনের নেতা মো. মানিক সরকার। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. হবিবর রহমান সরকার পেয়েছেন পাঁচ হাজার ২৫৬ ভোট। বীরগঞ্জে বিজয়ী হয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ। তিনি পেয়েছেন তিন হাজার ২৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশাররফ হোসেন বাবুল পেয়েছেন দুই হাজার ৭৬২ ভোট। বিরামপুরে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আজাদুল ইসলাম। তিনি পেয়েছেন নয় হাজার ৩০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আক্কাছ আলী পেয়েছেন সাত হাজার ৩৫০ ভোট। হাকিমপুরে বিএনপির মো. সাখাওয়াত হোসেন পাঁচ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জামিল হোসেন পেয়েছেন পাঁচ হাজার ৯২ ভোট। সেতাবগঞ্জে ছয় হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবদুস সবুর মাস্টার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৫৭ ভোট।নীলফামারী: সদর পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র দেওয়ান কামাল আহমেদ। তিনি পেয়েছেন সাত হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জহুরুল আলম পেয়েছেন ছয় হাজার ৪২৬ ভোট।ঠাকুরগাঁও: পীরগঞ্জে বিএনপির রাজিউর রহমান সাত হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. একরামুল হক পেয়েছেন ছয় হাজার ২০ ভোট।পঞ্চগড়: সদর পৌরসভায় ১৩ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মো. তৌহিদুল ইসলাম। আওয়ামী লীগের জহিরুল ইসলাম পেয়েছেন সাত হাজার ৪৬৮ ভোট।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)