বিএনপি সাংসদদের পদত্যাগপত্রে সই নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ওপর সরকারের নির্যাতন ও কুশাসনের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপির সাংসদেরা জাতীয় সংসদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বার্তা সংস্থা ইউএনবিকে আজ বুধবার এ কথা জানান।বিএনপির এই নেতা জানান, বিএনপির চেয়ারপারসনের নির্দেশে সাংসদদের পদত্যাগপত্রে সই নিয়ে রাখা হচ্ছে। এরই মধ্যে বেশির ভাগ সাংসদ পদত্যাগপত্রে সই দিয়েছেন।সংরক্ষিত নারী আসনসহ সংসদে বিএনপির সাংসদ ৩৫ জন।