বিএনপি হরতাল করলে লোকসান হবে না: হান্নান শাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, ‘৩০ নভেম্বর সারা দেশে কঠোর হরতাল হবে। এক দিন হরতাল পালন করলে দেশে ৫০০ কোটি টাকা লোকসান হয়। কিন্তু বিএনপি হরতাল করলে লোকসান হবে না।’ গতকাল শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার শহরের একটি কমিউনিটি সেন্টারে হান্নান শাহ এ কথা বলেন।হান্নান শাহ হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি ওই দিন মৌলভীবাজারে গাড়ির চাকা ঘুরতে না দেওয়ারও আহ্বান জানান। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম নাসের রহমান, জেলা বিএনপি নেতা আবদুল মুকিত, বকশী মিছবাউর রহমান, আশিক মোশাররফ প্রমুখসহ দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।