বিএনপি হরতালের নামে অরাজকতা করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিএনপি হরতালের নামে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে দিচ্ছে না। বিএনপি চায় না দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক। আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জে পুলিশ সুপার কার্যালয়-সংলগ্ন পাসপোর্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে। বিচারও শিগগিরই শুরু হবে। অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সাংসদ মোহাম্মদ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, স্বরাষ্ট্রসচিব আবুস সোবহান সিকদার, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।