বিএনপিই গুপ্তহত্যা চালু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিএনপিই গুপ্তহত্যা ও ঘুষ-দুর্নীতির সংস্কৃতি চালু করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষক লীগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারই দুর্নীতির পাশাপাশি হত্যা ও গুপ্তহত্যার সংস্কৃতি চালু করেছে। তারা রাজনীতির বৈশিষ্ট্যও ধ্বংস করেছে। বিএনপি সব সময়ই দলীয় লোকদের নিজেরা হত্যা করে কৌশল খাটিয়ে অন্যদের ঘাড়ে এর দায়িত্ব চাপাতে চায়। এ প্রসঙ্গে তিনি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জামালউদ্দিনের হত্যাকাণ্ডের দৃষ্টান্ত তুলে ধরেন।বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আপনজনদের হারানোর বেদনা আমি বুঝি। তাই এ বিষয়ে তদন্তের জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে বিএনপির ওই নিখোঁজ নেতার বাসায় পাঠিয়েছি।’শেখ হাসিনা আরও বলেন, ‘বিগত বিএনপি সরকার তাদের শাসনামলে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে তাঁদের ঘরবাড়ি থেকে অপহরণ করে হত্যা করেছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বলে আমরা এর কোনো প্রতিশোধ গ্রহণ করিনি। আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে চিন্তা-চেতনা ও বুদ্ধিমত্তার সঙ্গে দেশের বিনির্মাণ।’রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭০ লাখ টাকাসহ এপিএস ধরা পড়ার পর স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি এ দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে বলেই সুরঞ্জিত সেনগুপ্ত স্বেচ্ছায় তাঁর পদে ইস্তফা দেন।