বিএনপিকে কঠোর কর্মসূচি দেওয়ার আহ্বান জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আর খুচরা আন্দোলন নয়, সামগ্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেটা হবে সরকারের পদত্যাগের আন্দোলন।জামায়াতের নেতা বলেন, দেশ ক্যানসারে আক্রান্ত হয়েছে। এর হাত থেকে দেশকে বাঁচাতে তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এমন কর্মসূচি দিন, যাতে তাঁবেদার সরকারের পতন হয়।’আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ের প্রাঙ্গণে দলের এক প্রতিবাদ সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন।চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় মতিউর রহমান নিজামীকে আসামি করার প্রতিবাদ, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ টি এম মাসুম, দলের সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ।