বিএনপিকে বাজেট অধিবেশনে যোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র যদি সত্যিকার উদ্বেগ থাকে তাহলে আগামী বাজেট অধিবেশনে যোগ দেওয়া ছাড়া তাদের কোন বিকল্প নেই।’ আজ শনিবার রূপসী বাংলা হোটেলে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর বাসস।সাবেক এই উপদেষ্টা সরকার ও বিরোধী দল উভয়ের সমালোচনা করেন। তিনি দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে বিএনপি’র সাম্প্রতিক সমালোচনার কথা তুলে ধরে বলেন, অর্থনীতির ব্যাপারে দলটির সত্যিকারেই উদ্বেগ রয়েছে তা প্রমাণে প্রধান বিরোধী দলকে বাজেটের ওপর সংসদের বিতর্কে অংশ নেওয়া প্রয়োজন।আকবর আলী খান মনে করেন, বাজেট অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কেননা দলের সংসদ সদস্যদের জনগণ নির্বাচিত করেছে। বিএনপি সংসদের বাইরে সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ তুলছে তবে এর প্রতিকারে কার্যকর পরামর্শ দিতে এবং অর্থনীতির ব্যাপারে সত্যিকার উদ্বেগ প্রদর্শনে দলকে অবশ্যই বাজেট বিতর্কে অংশ নিতে হবে। তিনি বলেন, অন্যথায় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলার ব্যর্থতার দায় অবশ্যই দলকে নিতে হবে। তিনি বাজেটে জাতীয় আয় ও ব্যয় আরো স্বচ্ছ ও কার্যকর করার জন্য বাজেট অধিবেশনের আলোচনায় আরো সময় নেওয়ার জন্য সংসদ সদস্যদের আহ্বান জানান। আগামী অর্থবছরের বাজেটে প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে আকবর আলী খান বলেন, আগামী বাজেটের প্রধান ঝুঁকির বিষয় হবে ৩টি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ শর্তের বাস্তবায়ন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন এবং দ্বিমুখী কার্যক্রমের ভারসাম্য বজায় রাখা। আইএমএফ’র শর্তকে ‘অপেক্ষাকৃত ভালো ওষুধ’ হিসেবে বর্ণনা করেন। তবে তিনি মনে করেন, অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ বাস্তবায়নে শর্তসমূহ সরকারের জন্য সহায়ক হবে।ড. খান যদিও ভর্তুকি বাতিল করার জন্য আইএমএফ’র পরামর্শের বিরোধিতা করলেও অবশ্য জনগণকে ভর্তুকির হারে গ্যাস ও বিদ্যুত্ সরবরাহের জন্য সুপারিশ করেন। এর ফলে প্রকৃতপক্ষে দেশের অর্থনীতিই লাভবান হবে।ইআরএফ সভাপতি খাজা মইনুদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি ধন্যবাদ জ্ঞাপন করেন।