বিএনপিকে বাধা দেওয়া সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেছে, মানববন্ধন করে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাই আজকের ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে তারা বাধা দিয়েছে।আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে টেলিফোনে প্রথম আলোকে এ কথা জানান।শামসুল হক বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতেই বিএনপি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। আর যুদ্ধাপরাধীদের বিচারকাজকে যারাই বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, সরকার তাদের কাউকেই ছাড় দেবে না।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিরোধী দলের কোনো দাবি থাকলে তারা সংসদে এসে তা আলোচনা করতে পারে। কিন্তু এ ধরনের কর্মসূচি পালনের নামে যুদ্ধাপরাধের বিচারকাজ বাধাগ্রস্ত করার চেষ্টাকে সরকার মেনে নেবে না।