বিএনপির আট নেতাদের চার সপ্তাহের আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত শনিবার গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির আট শীর্ষস্থানীয় নেতা চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।আজ রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিএনপির সংশ্লিষ্ট নেতাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অন্য সাত নেতা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ ও সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী।