বিএনপির আবেদন বিবেচনার সুযোগ নেই: ছহুল হোসাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ইভিএম পদ্ধতি ব্যবহার না করার আবেদন জানালেও এ বিষয়ে বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন। আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলাকালে সংসদ নির্বাচনে ব্যবহার করার আগে স্থানীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করে এর গ্রহণযোগ্যতা প্রমাণের পরামর্শ দিয়েছিল দলগুলো। এরই পরিপ্রেক্ষিতে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আর ইভিএম পদ্ধতি অনেক সুবিধাজনক, তাই কেন ব্যবহার করা হবে এমন প্রশ্ন রাখেন তিনি। আর সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। নারায়ণগঞ্জের মতো একটি বড় সিটি করপোরেশনে সেনাবাহিনী ছাড়া সফলভাবে নির্বাচন সম্পন্ন করা গেছে। সেখানে কুমিল্লা একটি ছোট করপোরেশন।গতকাল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ব্যাপারে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় বিএনপি। একই সঙ্গে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।