বিএনপির ইস্যু বানানোর চেষ্টা ব্যর্থ হয়েছে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ উপনির্বাচন নিয়ে বিএনপির ইস্যু বানানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ। তিনি আজ মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আগামী নির্বাচনে জনগণ উচিত শিক্ষা দেবে বলে বিএনপির নেতা মওদুদ আহমদ যে মন্তব্য করেছেন, তার উত্তরে তোফায়েল বলেছেন, অপেক্ষা করুন, সময়েই দেখা যাবে কী হবে।ভোলায় উপনির্বাচনের সময় বিএনপির এজেন্টদের বের করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বহিরাগতদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিল। অনেক এজেন্ট আবার কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে অভিযোগ করেছেন, তাঁদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো মোটেও ঠিক না।বিএনপির নেতাদের আওয়ামী লীগে যোগদান: দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে ৫০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ তাঁরা ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে তোফায়েল আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।