বিএনপির কর্মকাণ্ডে বাধা আর সহ্য করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিএনপির বৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়া আর সহ্য করা হবে না। চারদলীয় জোটের ১২ মার্চের ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আজ শনিবার সকালে হূদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এম কে আনোয়ার ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘সাহস থাকলে পুলিশ-র্যাবকে বাদ দিয়ে মাঠে আসুন। তখন কারা মাঠে থাকবে সেটা দেখা যাবে।’‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা’ শীর্ষক এক আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন হূদয়ে বাংলাদেশ সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. হানিফ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলো যদি দুর্নীতিমুক্ত না হয়, দেশ কখনোই দুর্নীতিমুক্ত হবে না। আর দেশ দুর্নীতিমুক্ত করতে হলে আইনের শাসন দরকার। কিন্তু এটা এখন সবার ক্ষেত্রে সমান হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার বক্তব্য উল্লেখ করে এম কে আনোয়ার অভিযোগ করেন, সরকার তাঁকে (এ টি এম শামসুল হুদা) মাঠে নামিয়েছে। সে জন্য তিনি সরকারের পক্ষে ওকালতি করছেন।প্রসঙ্গত, এ টি এম শামসুল হুদা বলেছিলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব, যদি কিছু মন্ত্রণালয় নির্বাচনের সময় কমিশনের অধীনে ছেড়ে দেওয়া হয়।