বিএনপির কর্মসূচিতে সতর্ক থাকার আহ্বান টুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, ওই কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বিরোধী দলের কর্মসূচিতে আওয়ামী লীগ ভীত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টুকু জানান, সরকার বিএনপির কর্মসূচিতে ভীত নয়। কিন্তু এ কর্মসূচিকে ঘিরে তারা হুমকি দেওয়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নেওয়া হচ্ছে।এদিকে ১২ মার্চের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা ও অন্তর্ঘাতমূলক তত্পরতা চালাতে না পারে, সে জন্য গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রশাসন ও দলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৮ ডিসেম্বরের মতো যাতে কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে না পারে, সে ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।