বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাজধানীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রাস্তায় যানবাহন তুলনামূলকভাবে কম।নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হরতাল-সমর্থকেরা পুরান ঢাকায় বাসে দেয়। আর মিরপুরে হরতাল-সমর্থনকারীদের হামলায় পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব শীল আহত হয়েছেন।নয়াপল্টন: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।পুরান ঢাকা: ধোলাইখালে একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। যাত্রাবাড়ী: সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে একজনকে আটক করেছে পুলিশ।মিরপুর: মিরপুরে হরতাল-সমর্থনকারীদের হামলায় পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন। ওই পুলিশ সদস্যের নাম বিপ্লব শীল। তিনি পল্লবী থানার পরিদর্শক (তদন্ত)।জানা গেছে, আজ সকাল সাতটার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের বেনারসিপল্লিতে সাত-আটজন হরতাল-সমর্থক একটি মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বিপ্লব শীলের মাথায় ইটের আঘাত লাগলে তিনি আহত হন। এরপর সকাল ১০টার দিকে হরতালবিরোধী একটি মিছিল বের হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, বিপ্লব শীল আহত হয়েছেন। তবে মারাত্মক কিছু নয়।গাবতলী: হরতাল চলাকালে সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলতে শুরু করেছে। গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস রাজধানী ঢাকা ছেড়ে যায়নি। বিরোধীদলীয় নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সোমবার ১৮-দলীয় জোট এই হরতালের ডাক দেয়। একই সঙ্গে সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ হরতাল দিয়েছে ইসলামী ছাত্রশিবির।