বিএনপির কার্যালয় ঘিরে পুলিশ
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ। গেটের সামনে পুলিশ মানবপ্রাচীর তৈরি করেছে। দলীয় নেতা-কর্মীদের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমানে অবস্থান করছেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ, জয়নাল আবদিন ফারুক, শিরীন সুলতানা প্রমুখ।বাধা উপেক্ষা করে দলীয় নেতা-কর্মীরা নয়াপল্টনের দিকে আসতে চাইলে কর্তব্যরত পুলিশ একজন কর্মীকে আটক করে।হরতালে তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকে আজ বুধবার বিকেলে কারাগারে নেওয়া হয়েছে। দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।এই নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুস সালাম, মির্জা আব্বাস, মো. হান্নান শাহ, শফিউল আলম প্রধান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।