বিএনপির কালকের কর্মসূচি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির পূর্বনির্ধারিত আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই কর্মসূচি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর ছাড়া দেশের অন্য সব মহানগর ও জেলায় ‘পুলিশ-র্যাব ও যুবলীগ-ছাত্রলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা’র প্রতিবাদে সমাবেশ হওয়ার কথা ছিল।