বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপজেলা সফর কর্মসূচি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতারা আজ শুক্রবার থেকে উপজেলা পর্যায়ে সফর শুরু করেছেন। মাসব্যাপী এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা দলীয় কোন্দল মেটানো ও দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে সভা-সমাবেশ করবেন। চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের এ নির্দেশ দেন।এ উপলক্ষে সকালে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। কোন কোন কেন্দ্রীয় নেতা কোথায় কোথায় গেছেন জানতে চাইলে তিনি জবাব দিতে পারেননি। বিকেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।