বিএনপির গণমিছিলকে ঘিরে জয়পুরহাটে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায়ে বিএনপির গণমিছিল কর্মসূচিকে ঘিরে জয়পুরহাটের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কায় সভা-সমাবেশ ও গণমিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জয়পুরহাট জেলা ম্যাজিস্ট্রেট অশোক কুমার বিশ্বাস এই আদেশ দেন। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মিছিল বের করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।