বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বোমা হামলা মামলায় শোভন ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বোমা হামলার মামলায় বিএনপির মহাসচিব খোন্দকার দোলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবনের বন্ধু শোভনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।আজ রোববার গোয়েন্দা পুলিশ শোভনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।গোয়েন্দা পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বোমা হামলার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি প্রদীপ সাহার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় শোভনের বাড়ি থেকে একটি লাল গাড়ি, পবনের একটি গাড়িসহ দুটি গাড়ি জব্দ করে পুলিশ। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।উল্লেখ্য, খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বোমা হামলার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি প্রদীপ সাহাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।