বিএনপির ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ঘোষিত আগামী ২৫ ও ২৬ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ স্থগিত করা হয়েছে।চট্টগ্রাম বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতরাতে ইউএনবিকে জানান, হজের কারণে এই রোডমার্চ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আয়োজন করা সম্ভব নয়। তিনি আরও জানান, শিগগিরই রোডমার্চের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। আমির খসরু নিজেও আগামী ২৪ অক্টোবর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।এদিকে, বিএনপির পক্ষ থেকে এখনও এই রোডমার্চ স্থগিত হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইউএনবি।