বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, কর্মসূচি না দিয়ে বিকল্প নেই। সরকার যতদিন পর্যন্ত দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে না যাবে, ততদিন পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে। দেশবিরোধী, স্বৈরাচারী ও অগণতান্ত্রিক সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।বিএনপি ঘোষিত কর্মসূচির মধ্যে আছে—২০ অক্টোবর সব মহানগরে, ২৪ অক্টোবর সব জেলা পর্যায়ে এবং ২৭ অক্টোবর উপজেলা, থানা ও ঢাকা মহানগরে বিক্ষোভ প্রদর্শন।