বিএনপির তিন নেতাকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির তিন নেতাকে যথাযথ আইনিপ্রক্রিয়া ছাড়া হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তিন নেতা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজ্জা, সগীর হোসেন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।পরে এম বদরুদ্দোজ্জা প্রথম আলো ডটকমকে বলেন, ১৬ মে সর্বশেষ মামলায় জাহিদ হোসেন জামিন পান। তারপর ২১ মে পল্টন থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। তবে জামিন পাওয়ার পর তাঁকে ফের গ্রেপ্তার দেখানো হতে পারে, এই আশঙ্কায় এ আবেদন করা হয়েছে।সগীর হোসেন জানান, সর্বশেষ মামলায় ২ জুন রুহুল কবীর রিজভী জামিন পান। ১২ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিন পাওয়ার পর তাঁকে আবার গ্রেপ্তার করার আশঙ্কা থেকে আবেদনটি করা হয়েছে। আদালত সূত্র জানায়, ১১ মার্চ পল্টন থেকে গ্রেপ্তার হন মো. শাহজাহান। জামিনে মুক্তি পাওয়ার পর ২১ মে তাঁকে আবার গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হতে পারে, এমন আশঙ্কা থেকে রিট আবেদনটি করা হয়েছে।