বিএনপির দুই পক্ষের উত্তেজনায় সুনামগঞ্জ পৌর শহরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা বিএনপির বিবদমান দুই পক্ষ একই সময়ে শহরে মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়ায় আজ সোমবার পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা দেওয়ায় দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ সকালে দলের কেন্দ্রীয় কর্মসূচিকে সামনে রেখে একপক্ষ শহরের স্টেডিয়াম এলাকায় এবং অপরপক্ষ শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ আহ্বান করে। দুই পক্ষ শহরে মিছিল করারও ঘোষণা দেয়। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুনামগঞ্জ পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।