বিএনপির নেতা আর এ গনির স্ত্রী আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনির স্ত্রী বেগম হোসনে আরা গনি (৭২) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা ৪০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।তাঁর জানাজা আজ শুক্রবার বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি স্বামী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।জানা যায়, গতকাল রাতে হোসনে আরা গনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ধানমন্ডির একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।