বিএনপির নেতা আলীমের জামিনের মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির নেতা আবদুল আলীমের জামিনের সময় আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অথবা তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।এ ছাড়া আবদুল আলীমকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে শুনানির দিন ২৩ অক্টোবর ধার্য করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হয়।ট্রাইব্যুনাল আবদুল আলীমের শারীরিক অবস্থা পর্যালোচনা করে শুনানি অনুষ্ঠানের দিন তাঁকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৬ অক্টোবর তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতির প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিন সদস্যের ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দাপ্তরিক কাজে দেশের বাইরে থাকায় ওই দিন শুনানি হয়নি। ট্রাইব্যুনাল আজ ওই শুনানির দিন ধার্য করেছিলেন।