বিএনপির নেতা-কর্মীদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা-কর্মীদের মুক্তি না দিলে প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানালেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের কামুচান শাহ মাজারের সামনে থানা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণকালে তিনি এ কথা বলেন।আবদুল্লাহ আল নোমান বলেন, বর্তমান সরকার ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। তাদের মুক্তি না দিলে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।