বিএনপির নেতা সালাহউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা ও ঢাকার সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক চেয়ারপারসনের নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে বলা হয়, ‘আপনি দলীয় আদর্শের প্রতি অনুগত থেকে আপনার মেধা, দক্ষতা ও নিষ্ঠার দ্বারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন বলে দল আশা করে।’গত ২৮ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন সালাহউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করেন।