বিএনপির নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ‘শান্তিপূর্ণ’ সমাবেশে পুলিশের গুলিবর্ষণ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের ‘গণগ্রেপ্তার’ ও দলের কেন্দ্রীয় কার্যালয়ের আসবাব তছনছ করার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।আজ সোমবার দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। একই সঙ্গে ১৮-দলীয় জোট ঘোষিত আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিবৃতিতে অভিযোগ করা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলের মূলোত্পাটন করার জন্য উঠেপড়ে লেগেছে। ২০ মাস ধরে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় অবরুদ্ধ এবং অধিকাংশ কেন্দ্রীয় নেতাকে ৩৪ মাস ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এখন বিএনপির কার্যালয়ে ঢুকে পুলিশ যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে, তা নজিরবিহীন। সরকারের আচরণে মনে হচ্ছে, তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।প্রতিবাদপৃথক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ ১০ মার্চ খুলনার কয়রা উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের সদস্য মফিজুল ইসলাম নিহত হওয়ার ঘটনা, রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের ওপর হামলা ও পিস্তল ছিনতাই এবং ঢাকায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই আহমেদ মিরাজ হত্যার সঙ্গে জামায়াতকে জড়িয়ে কিছু গণমাধ্যমে খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।