বিএনপির নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টা মানববন্ধন হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এতে অংশ নেয়।সকাল ১০টা থেকে প্রেসক্লাবসংলগ্ন ফুটওভারব্রিজ থেকে কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার দুই পাশে ৩০টির মতো ব্যানার নিয়ে নেতা-কর্মীরা দাঁড়িয়ে মানববন্ধন করেন। গ্রেপ্তার নেতাদের নিজ নিজ এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতা-কর্মীরা এতে অংশ নেন।কেন্দ্রীয় নেতাদের মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় অধিকাংশ নেতাকেই নানা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।