বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগের বেশি সময় ধরে রাজনৈতিক অঙ্গনে পরিচিত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিলুপ্ত হয়ে ‘১৮ দলীয় জোট’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এ জোটের ঘোষণাপত্র প্রকাশ করেন।জোটের অন্য দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), মুফতি আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, মো. ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ, কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, শফিউল আলম প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি, মেজর জেনারেল (অব.) মুহম্মদ ইবরাহিম নেতৃত্বাধীন বাংলাদেশে কল্যাণ পার্টি, শেখ শওকত হোসেনের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি, জেবেল রহমান গানির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মুর্তজার নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি, কামরুজ্জামান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগ, শেখ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ন্যাপ (ভাসানী), আবদুল মোবিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামিক পার্টি, অলি আহাদের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ, মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ও গরিব নেওয়াজের নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস লীগ।১৯৯৯ সালে তত্কালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের গড়ে তুলতে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন করা হয়। এর ১৩ বছরের মাথায় গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেন খালেদা জিয়া।