বিএনপির নেতৃত্বের প্রশংসা করেছেন তৃণমূল নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় তৃণমূল নেতারা বর্তমান নেতৃত্বের প্রশংসা করেছেন বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে কিংবা গুলশান কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে দলের তৃণমূল নেতারা কিছু বলেননি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার নতুন নির্বাহী কমিটির প্রথম সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সভায় গৃহীত ২৬টি প্রস্তাব ও সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।গতকাল শনিবার নতুন নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।নজরুল ইসলাম দাবি করেন, তৃণমূলের নেতারা নেতৃত্ব নিয়ে এবং কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোনো বক্তব্য দেননি। সভায় নেতারা খালেদা জিয়া ও বর্তমান কমিটির প্রশংসা করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয় সভায় দলের ৪৩৯ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬১ জন উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন ৬০ জন নেতা।সভায় নেতারা সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন কর্মসূচি ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন। দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাংগঠনিক কাজে লাগানোর সুপারিশ করেছেন তাঁরা।প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আগামী ৯ আগস্ট বিএনপির একটি কর্মসূচি আছে। এর পর রমজান মাসজুড়ে নানা প্রস্তুতি নেওয়া হবে। ঈদের পর বিএনপি প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাবে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।