বিএনপির প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই মামলার কোনো ভিত্তি নেই। চেয়ারপারসনকে রাজনৈতিকভাবে হেয় করতে এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। মওদুদ আহমদ এই মামলায় খালেদা জিয়ার একজন আইনজীবী। গত রাতে প্রথম আলোকে তিনি বলেন, কেউ চুরি করার জন্য ট্রাস্ট খোলেন না। খালেদা জিয়া তাঁর স্বামীর নামে একটি সেবাপ্রতিষ্ঠান করেছেন। এটা তাঁদের পারিবারিক ও ব্যক্তিগত প্রতিষ্ঠান। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।