বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ করেনি ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাত্ করতে যান। কিন্তু কমিশনের পক্ষ থেকে তাঁদের সাক্ষাত্ দেওয়া হয়নি। সাক্ষাত্ না পেয়ে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন কমিশনাররা কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন না।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, হবিগঞ্জ ও সন্দ্বীপ পৌর নির্বাচন স্থগিত করে সেখানে পুনর্নির্বাচনের দাবি জানাতে এসেছিলাম। কিন্তু কমিশন আমাদের সঙ্গে সাক্ষাত্ করেনি।’ বাসস।