বিএনপির বিক্ষোভ আজ ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ রোববার বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি। বেলা তিনটায় রাজধানীর মুক্তাঙ্গনে কর্মসূচি শুরু হবে। দলের কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে অংশ নেবেন।আজ পল্টন ময়দানে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালনের কথা ছিল। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত ক্রীড়া পরিষদের ময়দান বরাদ্দ না দেওয়ায় সেদিনই বিএনপি কর্মসূচিতে পরিবর্তন এনে বিক্ষোভ করার ঘোষণা দেয়। এ কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতাল দেওয়ারও আগাম ঘোষণা দিয়ে রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, যদি বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, তাহলে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তবে বিক্ষোভের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নেবে।