বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই। আজ বুধবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাহরুল কবির খানের বরাত দিয়ে ইউএনবি জানায়, সিঙ্গাপুর থেকে খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে টেলিফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বিএনপির সিঙ্গাপুর শাখার সম্পাদক মোহাম্মদ কামরুল টেলিফোনে ইউএনবিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে কাল বৃহস্পতিবার লাশ বাংলাদেশে পাঠানো হবে।খোন্দকার দেলোয়ার কিডনি, ডায়াবেটিস ও হূদরোগে ভুগছিলেন। গত ২২ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ৩ মার্চ স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরের দিন সন্ধ্যায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী পৃথক শোকবাণীতে খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।