বিএনপির মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষ থেকে দলের নেতা-কর্মীদের করা মামলা পুলিশ গ্রহণ করেনি। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে দলের একজন সাংসদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শেরেবাংলা নগর থানায় মামলা করতে যান। এ সময় পুলিশ তাঁদের অভিযোগ মামলা হিসেবে নেয়নি।থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই ) সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। থানার অপারেশন কর্মকর্তা তানভীর হাসান জানান, বিএনপির নেতা-কর্মীদের করা অভিযোগপত্রটি তিনি পড়ে দেখেননি। এদিকে রাজধানীর গুলশান ২-এ ইউনাইটেড হাসপাতালের সামনে আজ পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই হাসপাতালেই পুলিশের লাঠিপেটায় আহত জয়নুল আবদিন ফারুক চিকিত্সা নিচ্ছেন।প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠিপেটায় জয়নুল আবদিন আহত হন।