বিএনপির শোকর্যালি হয়নি, আরও ৩৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ বুধবার সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। সয়দাবাদে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হলো।এদিকে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান প্রথম আলোকে জানান, আজ দলীয় কার্যালয়ে ছাত্রদলের সদস্যরা সমেবত না হওয়ায় বিএনপির শোকর্যালি বের করা সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সমাবেশ হওয়ার কথা রয়েছে।থানা পুলিশ সূত্র জানায়, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁরা ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে দলীয় সূত্র জানিয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী বলেন, ‘আজ জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত দল ঘটনার সময় উপস্থিত মনসুর নগর স্টেশন মাস্টার, কর্তব্যরত পুলিশ ও রেল কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছেন।’ সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, পুলিশের কয়েকটি দল জেলা বিএনপি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে। পুলিশের উপস্থিতি দেখেই তাঁরা কোন র্যালি বা সমাবেশ করেনি। সয়দাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার আলী আহম্মদ জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তনগর ট্রেনটির চলাচল আপাতত বন্ধ রয়েছে। বগি সংযোজনের পর তা চালু করা হবে।