বিএনপির সংবর্ধনায় মুক্তিযোদ্ধাদের যোগ না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত না হতে সারা দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।আজ শুক্রবার সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের এই অনুষ্ঠান দুরভিসন্ধিমূলক। মুক্তিযোদ্ধাদের ঐক্যে ফাটল ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে এরা তথাকথিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে এবং এতে উপস্থিত না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে প্রধান বিরোধী দল বিএনপি ঘোষিত কর্মসূচির মধ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও রয়েছে। ১৯ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা আছে।