বিএনপির সংসদীয় কমিটির সভা ৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সংসদীয় কমিটির সভা আগামী ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করবেন। আজ মঙ্গলবার বিএনপির দলীয় সূত্রে এ খবর জানা গেছে। দলীয় সূত্র জানায়, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে এ সভায় সিদ্ধান্ত হতে পারে। প্রসঙ্গত, প্রথম অধিবেশনের পর থেকে বিএনপি সংসদে যাওয়া থেকে বিরত আছে।