বিএনপির সংসদে যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, আগামী মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে। সংসদে যাওয়া বা না যাওয়ার বিষয়ে ওই বৈঠকেই সিদ্ধান্ত হবে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন। বিএনপির বিভিন্ন স্তরের ৭০ জন নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির ঘটনাকে অবৈধ, স্বেচ্ছাচারী, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করেছেন খোন্দকার দেলোয়ার। তিনি অবিলম্বে এ তালিকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।