বিএনপির সঙ্গে ১৯-২২ জুন সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপ অনুষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বিএনপি ১৯ থেকে ২২ জুনের মধ্যে নিজেদের সুবিধামতো সময়ে ইসির সঙ্গে সংলাপে বসতে পারবে।এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে ১৮ জুলাই এবং গণতন্ত্রী পার্টির সঙ্গে ৩০ জুন সংলাপ অনুষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।ইসি সূত্র জানিয়েছে, গতকাল রোববার বিকেলে বিএনপি ও গণতন্ত্রী পার্টিকে এবং আওয়ামী লীগকে গত সপ্তাহে নতুন সময়সূচি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ সকালে বিএনপি এবং বিকেলে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা ছিল।ছহুল হোসাইন বলেন, ‘অনিবার্য কারণে আজ সংলাপ হয়নি। তবে বিএনপিকে আবার চিঠি পাঠানো হয়েছে। ১৯ জুন থেকে ২২ জুনের মধ্যে যেদিন তাদের সুবিধা হবে, সেদিন ঠিক করে যেন আমাদের জানায়। বিএনপি সংলাপে না এলে তাদের ছাড়াই নির্বাচনী আইন সংস্কার বিষয়ে ইসি সুপারিশ চূড়ান্ত করবে।’