বিএনপির সমর্থক দুই আইনজীবীর আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে হট্টগোলের ঘটনায় পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে করা মামলায় দুই আইনজীবীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ বুধবার তাঁদের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হলেন এ বি এম ওয়ালিউর রহমান খান ও গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল। তাঁদের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, দুই আইনজীবীর আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।জানা গেছে, হট্টগোলের ঘটনায় করা মামলায় তদন্ত কর্মকর্তাকে মারধরের অভিযোগে গত আগস্টে বিএনপির সমর্থক নয়জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। ইতিমধ্যে সাত আইনজীবী সেই মামলায় জামিন পান।