বিএনপির সমাবেশে যোগ দিতে আসা বাস খাদে, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে কর্মী-সমর্থকদের নিয়ে ঝালকাঠি থেকে যোগ দিতে আসা একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাতজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী সূত্রে জানা গেছে, বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ৫০-৬০ জন যাত্রী নিয়ে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল।বিকেল তিনটার দিকে ঝালকাঠি-বরিশাল সড়কের প্রতাপ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে গাছের ওপর আছড়ে পড়ে। এতে ওই বাসের যাত্রীরা আহত হন।